জমি দখলে বাঁধা দেওয়া জমি মাফিয়াদের হাতে আক্রান্ত একই পরিবারের চারজন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার রতুয়া থানার ভাদো এলাকায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের দুই বিঘা জমি রয়েছে। সেই জমি আজ সকালে দখল করতে আসে এলাকার জমি মাফিয়া সাফিজুদ্দিন শেখ ও তার দলবল। সেই সময় আব্দূল খালেক ও তার পরিবার বাঁধা দিতে গেলে তাদের ওপর জমি মাফিয়া সাফিজুদ্দিন শেখ ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে । এতে একই পরিবার চার সদস্য গুরুত্বর আহত হয়। তাদের মাথায় ও হাতে গুরুত্বর আঘাত লাগে। তাদের চিৎকার চেচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তাদের অবস্থা খারাপ থাকায় তাদেরকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।
https://www.youtube.com/embed/Nxz-p-jMfBU